except rahul & virat, others are very poor-says sachin- ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স দেখে বিরক্ত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। প্রোটিয়াসদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের আত্মসমর্পণ দেখে নিজের রাগ আটকাতে পারলেন না সচিন।
দিন দর্পণ: দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে বক্সিং ডে (boxing day) টেস্ট ইনিংস (test innings)এবং ৩২ রানে হেরে যায় ভারত (india)। পাঁচ দিনের টেস্ট ম্যাচ তিনদিনেই শেষ হয়ে যায়। ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স (performence)দেখে বিরক্ত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (sachin tendulkar)। প্রোটিয়াসদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের আত্মসমর্পণ দেখে নিজের রাগ আটকাতে পারলেন না সচিন।
এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন এবং বলেন বিরাট কোহলি এবং কে এল রাহুল ছাড়া আর কাউকেই ভালো লাগেনি।
ব্যাটিং ব্যর্থতার জন্য রোহিতের নেতৃত্বে ভারতীয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হেরেছে। হারের পর সচিন লিখেছেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসের শেষে অসন্তুষ্ট হবে। কিন্তু ওদের পেস বোলাররা দারুণ পারফর্ম করেছে। আমার মতে প্রত্যাশার বাইরে পারফর্ম করেছে। ম্যাচ যত এগিয়েছে, পিচ ব্যাটিংয়ের জন্য অনুকূল হয়ে উঠলেও, দক্ষিণ আফ্রিকার বোলাররা দারুণ লাইন লেন্থ বজায় রেখে বোলিং করেছে।’
তারপরই শুভমান গিল, শ্রেয়স আয়ারদের শট নির্বাচন নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে দেন তিনি। আরও বলেন, ‘ভারতের কয়েকজন ব্যাটারদের শট নির্বাচন খুব খারাপ ছিল। বিরাট ও কে এল রাহুল ছাড়া আর কাউকে দেখে মনে হয়নি ব্যাট হাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এটা খুবই হতাশার। কে এল রাহুল, বিরাট ছাড়া বাকিদের অবস্থা খুব খারাপ! এটা একেবারেই ভালো বিজ্ঞাপন নয়।’
প্রথম ইনিংসে লোকেশ রাহুল ১০১ রানে ভর করে ভারত ২৪৫ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে তো হাল আরও খারাপ ছিল। ১৬৩ রানে পিছিয়ে থাকা দল মাত্র তিন ঘন্টায় অলআউট হয়ে যায়। বিরাটের লড়াকু ৭৬ রান ছাড়া আর কেউ নানদে বার্গার, মারকো জনসেন ও কাগিসো রাবাডার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না। এরসঙ্গে ছিল শট বাছাইয়ে ভুল।
