শান শেখ, ০১.০৩.২৪ সময়- ০৩.৫৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পোস্ট অফিসের মাধ্যমে হিরোইন পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের কাশিমবাজার স্টেশন থেকে ১ ব্যক্তিকে গ্রেফতার করে ড্রাগ কন্ট্রোলার ডিপার্টমেন্টের অফিসারেরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে গত ২৭ এ ফেব্রুয়ারি বেলডাঙ্গা বড়ুয়া পোস্ট অফিসে আসেন এবং পোস্টমাস্টারকে এই বিষয়ে ইনফর্ম করেন। পোস্টমাস্টার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে হঠাৎ ২৯ ফেব্রুয়ারি পোষ্ট মাধ্যমে আসা সামগ্রীগুলো ড্রাগ কন্ট্রোলারের অফিসারদের হাতে তুলে দেয় যার মধ্যে প্রায় তিন কেজি মাদক দ্রব্য রয়েছে এবং তার পরীক্ষা-নিরীক্ষা করে সেগুলো বহরমপুর কোর্টে পেশ করা হয়।
