সৌমেন দত্ত, ২৯.০২.২৪ সময়- ০৬.০৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ জগতগুরু শিলা ভক্তি সিদ্ধার্থ স্বরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ১৫০ তম আর্বিভাব দিবস উপলক্ষ্যে নদীয়ার মায়াপুর শ্রীচৈতন্য মঠে উপস্থিত রাজ্যের রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।।
আমি বাংলা মায়ের কাছে সুরক্ষিতো আছি, মায়াপুরে এসে বললেন রাজ্যপাল।
বৃহস্পতিবার নদীয়ার মায়াপুরের আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
নবদ্বীপ ব্লকের মায়াপুর শ্রীচৈতন্য মঠের উদ্যোগে জগতগুরু শিলা ভক্তি সিদ্ধার্থ স্বরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ১৫০ তম আর্বিভাব দিবস উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।।
এছাড়াও ছিলেন একাধিক সাধু-সন্ত সহ বিশিষ্ট ব্যাক্তি।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এদিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল।
এর পর তিনি এদিনের অনুষ্ঠানে বক্তব্য দেন, সেখানেই তিনি প্রথমে হিন্দিতে কিছু বক্তব্য দেওয়ার পর বাংলায়,বক্তব্য রাখেন,
সেখানেই তিনি বলেন আমি একজন শিশুর মতোন, কারন এ রাজ্যে আমি রাজ্য পাল হিসেবে আছি বেশিদিন নয়,
একজন শিশু যেমন তার মায়ের কাছে সুরক্ষিত থাকে আমিও তেমনি বাংলা মায়ের কাছে সুরক্ষিত আছি,।
