GOVT WORK- মালদহে ভূমিহীনদের পাট্টা বিলি


রণজিত্ দাস, ২৯.০২.২৪ সময়ঃ ০৪.১০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভূমিহীনদের পাট্টা বিলি সহ একাধিক সরকারি পরিষেবা মূলক প্রদান কর্মসূচি গ্রহণ করা হলো মালদহের হবিবপুর ব্লকে। হবিবপুর ব্লক অফিসের কমিউনিটি হলে এই সরকারি পরিষেবা প্রদানমূলক কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল বিধায়ক রহিম বক্সি, সমর মুখার্জি, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত প্রমূখ।

এদিন প্রশাসনের পাট্টা পেয়ে খুশি প্রকাশ করেছেন সকলেই।সরকারি এই পাট্টা পাওয়াতেই আগামীতে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েই পাকা বাড়ির করারও কথা বলেছেন ওইসব উপভোক্তারা।

প্রায় ৫০ জন ভূমিহীনদের পাট্টা দেওয়া হয়। ছাড়াও তপশিলি জাতি, উপজাতিদের শংসাপত্র, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সুবিধা প্রদান করা হয় উপভোক্তাদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *