bjp new song- লোকসভা ভোটের কথা মাথায় রেখে গান বাঁধল বিজেপি।
দিন দর্পণ, নয়াদিল্লি- লোকসভা ভোটের কথা মাথায় রেখে গান (song)বাঁধল বিজেপি(bjp)। তৃতীয়বার মোদি ক্ষমতায় ফিরতে চলেছেন বলে উল্লেখ করা হয়েছে। গানের পংক্তিতে স্থান পেয়েছে রামমন্দির (rammandir)ও কাশ্মীর (kashmir)থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি। গানের ভিডিয়োটি (vedio) নিজেদের সোশ্যাল মিডিয়া (social media)হ্যান্ডেলে পোস্ট (post)করেছে গেরুয়া শিবির।
২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এই স্লোগানে উপর ভর করেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় এসেছিলেন বলে কোনও কোনও মহলের ধারণা। পরবর্তী কালে তৃণমূলের এই স্লোগান রাজ্যের গণ্ডি পার করে পৌঁছে গিয়েছিল অন্যত্র।
এবার মমতার দেখানো পথেই হাঁটল বিজেপি। লোকসভা ভোটের কথা মাথায় রেখে তারা গান বাঁধল। ২০২৪ সালে ফের নরেন্দ্র মোদি ক্ষমতায় আসবে বলে দাবি করেছে তারা। সেই সঙ্গে গানের পংক্তিতে স্থান পেয়েছে অযোধ্যার রামমন্দির এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের মতো ঘটনাগুলি। ১০ মিনিটের এই গানের ভিডিয়ো নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে গেরুয়া শিবির। রামমন্দির ও ৩৭০ ধারা প্রত্যাহারের পাশাপাশি গত ১০ বছরে মোদি সরকারের জনকল্যাণমুলক কাজগুলিও তুলে ধরা হয়েছে গানে। স্থান পেয়েছে তিন তালাক নিষিদ্ধ করার বিষয়টিও।
১০ মিনিটের গানের ভিডিয়োটিতে বিরোধীদেরও নিশানা করা করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনদরদী পরিকল্পনাগুলি বিরোধীরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিরোধীদের বাধা সত্বেও পরিকল্পনা রূপায়নে মোদি সফল হয়েছেন বলে দাবি পদ্ম শিবিরের। সেই সঙ্গে নিশানা করেছে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’কে। জোটের নেতাদের অহংকারী বলে কটাক্ষ করা হয়েছে গানে।
ভিডিয়োটিতে নরেন্দ্র মোদিকে ভারতবাসীর আশা-আকাঙ্খার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। নমোকে ১৪০ কোটি ভারতীয় রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে সেখানে।
সম্প্রতি দিল্লিতে বসেছিল বিজেপির সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিয়েছিলেন মোদি। দলীয় নেতৃত্বকে সরকারের উন্নয়নমূলক কাজগুলি সম্বন্ধে মানুষকে সচেতন করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে জোর দিয়েছিলেন মানুষের সঙ্গে আরও জনসংযোগ বৃদ্ধি করার। তারপরেই এই ভিডিয়ো প্রকাশ্যে আনা হল বিজেপির তরফে।
মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে তিন রাজ্যের জয়, বিজেপি কর্মীদের জুগিয়েছে বাড়তি মনোবল ও অক্সিজেন। তৃতীয়বারও কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসবে বলে মনে করছে তারা। মোদি জয়ের হ্যাট্রিক করতে পারলে, তিনি হবেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি এই কৃতিত্ব অর্জন করবেন। এর আগে এই নজির ছিল একমাত্র জওহরলাল নেহরুর। সেদিক থেকে কংগ্রেসকেও টেক্কা দেওয়া যাবে। আর দেশবাসীর সামনে এ বিষয়টিও সুকৌশলে তুলে ধরা হবে যে, সাত দশকেরও বেশি সময় দেশের শাসনভার কংগ্রেসের হাতে থাকা সত্বেও তারা মোদি জামানার উন্নয়ণের থেকে পিছিয়ে রয়েছে।
