BOMB RECOVERY- ভাটপাড়ায় বোম উদ্ধার


প্রীতিতি ঘোষ, 29.02.24 সময়- 02.52

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের ঘণ্টা বেজে যেতেই ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার ভাটপাড়া। দিনে দুপুরে উদ্ধার হল বোমা। তাও একটি স্কুলের মাঠে। এলাকাটি যথেষ্ট জনবহুল বলে জানাচ্ছেন এলাকাবাসী।  ভাটপাড়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুকিয়া মাঠের ঘটনা।  আবর্জনার মধ্যেই লুকানো ছিলো সাতটি বোমা। সেগুলি উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। বোম্ব স্কয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

তবে বোমা উদ্ধারের পরেই চাঞ্চল্য পড়ে যায় এসাকায়। ঘটনাস্থল থেকে ১০০ মিটারের দূরে রয়েছে এসপি অফিস। পাশেই রয়েছে স্কুল। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *