শান শেখ, 29.02.24 সময়- 02.49
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের নবগ্রামের ইটাসরান গ্রামে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। দাদুর বাড়ি বেড়াতে এসেছিলো তারা। মৃতদের নাম আলিশা খাতুন এবং মোনালিসা খাতুন। তাদের বয়স আনুমানিক ১২ বছর এবং 11 বছর। পরিবার সূত্রে খবর, বেশ কিছু সময় ধরে ঐ দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর পুকুরে নেমে স্নান করার সময় এক ব্যক্তি দেখে পুকুরের মধ্যে ভাসছে ওই দুই শিশু। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নবগ্রামের ইটাসরান গ্রামে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। এবং ওই দুই শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় নবগ্রাম থানায়। পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
