BEE BYTE- মৌমাছির আক্রমণে বাইক থেকে পড়ে জখম যুবক


আশিষ দেবনাথ, 29.02.24 সময়- 02.46

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিন ধরেই মৌমাছির আক্রমণে অতিষ্ট জলপাইগুড়ির ধূপগুড়ির ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দারা। মৌমাছির কামড়ে জখমও হয়েছেন বেশ কয়েকজন। বুধবার সকালে এক বাইক চালককে তাড়া করে এক ঝাঁক মৌমাছি। আতঙ্কে তাড়াহুড়ো করতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ঐ যুবক। এরপর পথ চলতি এক ব্যাক্তি জখম ব্যাক্তিকে তুলে নিয়ে গিয়ে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে জখম যুবকের নাম দেবজিৎ বসাক, বাড়ি বানারহাট ব্লকের কলাবাড়িতে।

এলাকাবাসীর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই মৌমাছির চাককে যেন ধ্বংস করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *