প্রীতিতী ঘোষ, 28.02.24 সময়- 05.12
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মোমো খাওয়ার জন্য ডেকে প্রেমিক কে খুন! ত্রিকোন প্রেমের জেড়ে খুনের ঘটনায় চাপা উত্তেজনা নৈহাটি দোগাছিয়া এলাকায়
নৈহাটি দোগাছিয়া এলাকায় এক বাশবাগানের থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত ওই যুবকের নাম সুব্রত হালদার (২৫)।মৃতের পরিবারের অভিযোগ পাশ্ববর্তী এক গৃহ বধুর সাথে সুব্রত র ত্রিকোন প্রেম ছিলো।আর তার জেড়েই ওই গৃহবধু পরিজনরা শ্বাসরুদ্ধ করে তাকে খুন করেছে।পুলিশ ওই অভিযুক্ত গৃহবধু সহ তার স্বামি এবং দেওড় কে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রের খবর মোমো খাওয়ার টোপ দিয়ে সুব্রত কে গলায় ফাস দিয়ে খুন করা হয়েছে।
