SCHOOL PICNIC- তাজপুর মহেন্দ্রনাথ রায় ইনস্টিটিউশনের প্রাক্তনীদের চুড়ুইভাতি


সুপর্ণা দে, 27.02.24 সময়ঃ 06.00

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

যে কোনো স্কুলের প্রাক্তনীদের নিয়ে সমবেত হওয়ার অনুষ্ঠান প্রথন নয়। কিন্তু সেটা যদি হয় বনভোজন, তাহলে তো কথাই নেই। হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত তাজপুর মহেন্দ্রনাথ রায় ইনস্টিটিউশনের 1984 সালের মাধ্যমিক উত্তীর্ণরা এমনই এক বনভোজনের আয়োজন করেছিলেন। তবে এই বনভোজনে শুধু স্কুলের কৃতিরাই নন, ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। মূলত এই স্কুলের দুই প্রাক্তনী দীপেন কাঁড়ার এবং প্রদ্যুত কাঁড়ারের উদ্যোগেই এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কমপক্ষে 100 জনেরও বেশী এই বনভোজনে অংশ নেন। হাওড়া ডোমজুড়ের এক বাগানবাড়িতে এই বনভোজনের আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিলো লুচি, তরকারী, পোলাউ, মাছ, মাংস দই, চাটনি পাঁপড়, মিষ্টি।একথায় খাদ্য তালিকায় ছিল এলাহি আয়োজন। উল্লেখ্য, হাওড়ার জেলার প্রত্যন্ত অঞ্চলের এই স্কুলটিতে একসময় শিক্ষকতা করেছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হলে তিনি হাসিমুখে গ্রহন করেছিলেন সেই আমন্ত্রণ এবং এসেও ছিলেন অনুষ্ঠানে। যদিও সেই সময় তিনি ছিলেন দেশের বিদেশমন্ত্রী।আর প্রণব মুখোপাধ্যায় যেই স্কুলের শিক্ষক সেই স্কুলের গরিমা তো একটু আলাদা হবেই। আর এই বনভোজন বা রি-ইউনিয়ন যেন এই স্কুলের গরিমাকে অনেকটাই বাড়িয়ে তুললো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *