mamata banerjee at SSKM- পায়ের চোটের পরীক্ষা করতে শুক্রবার এসএসকেএমে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দিন দর্পণ, ডিজিটাল ডেস্ক কলকাতা: শুক্রবার হঠাত্ সএসকেএমে (sskm)হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। জুন (june)মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে হেলিকপ্টার (helicopter) থেকে নামতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁর পায়ে অস্ত্রপচারও হয়। শুক্রবার এস.এস.কে.এমে এসে সাংবাদিকদের তিনি বলেন, “সব ঠিক আছে। একটু চেকাপ করতে এসেছি। সময় পাই না। তাই এলাম। পরীক্ষানিরীক্ষা করব।” এরপর কোনো কথা না বলে তিনি হাসপাতালের ভিতরে ঢুকে যান।
উল্লেখ্য, পায়ে চোটের কারণে বেশ কিছুদিন ঘরেও বিশ্রামে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসবের মধ্যেই এসএসকেএম সূত্রে শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রীর কাঁধে কোনও সমস্যা হচ্ছে। ডান কাঁধে জয়েন্টে ফোলা ভাব আছে। তা নিয়ে এসএসকেএমে আসতে পারেন তিনি। যদিও এদিন মমতা জানিয়ে দেন, তিনি ঠিক আছেন। চেকআপ করাতে এসেছেন।
