PARTHA BHOWMIK- শাহজাহানের নামে নির্দিষ্ট কোনো অভিযোগই পাইনিঃ পার্থ ভৌমিক


সুপর্ণা দে, ২৪.০২.২৪ সময়ঃ ০৩.২৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শেখ শাহজাহানের নামে নাকি নির্দিষ্ট কোনো অভিযোগই জমা পড়েনি। জানালেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এর পাশাপাশি তিনি জানান, যদি কোনো অভিযোগ আসে তাহলে দল ব্যবস্থা নেবে। তবে যাদের নামে অভিযোগ জমা পড়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে দল। যদি কেউ জমি দখল করে সে যেই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ” এ দিকে, এই শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েনি, মন্ত্রীর এই বক্তব্য শোনার পরই প্রতিক্রিয়া দেন মীনাক্ষী। পরিষ্কার বলেন, “এইবার আমরা অভিযোগ জানাতে যাব।” উল্লেখ্য, বিক্ষোভের আগুন যেন কোনো মতেই থামছে না সন্দেশখালিতে। শেখ শাহজাহান ও তাঁর ভাই শেখ সিরাজুদ্দিন,  শিবু হাজরা,  উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। এদের সকলের বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ। তবে সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে কিন্তু শোনা গেল অন্য কথা। তিনি বললেন, শাহজাহানের বিরুদ্ধে নাকি নির্দিষ্ট কোনও অভিযোগই জমা পড়েনি। শনিবার সন্দেশখালিতে গিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু। সন্দেশখালির নানা প্রান্ত ঘুরে দেখেন তারা। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। অভাব অভিযোগ শোনেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *