SUKANTA MAZUMDER- সন্দেশখালির নির্যাতিতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে সব ব্যবস্থা করে দেবো, জানালেন সুকান্ত


সুপর্ণা দে, ২২.০২.২৪ সময়ঃ ০৪.০৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

সন্দেশখালি নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন৷ তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার সব ব্যবস্থা করে দেবে বিজেপি৷ বৃহস্পতিবার জানালেন  রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷ আগামী ৬ মার্চ রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির৷ বারাসতে সভা করার কথা রয়েছে তাঁর৷ সেই সভাতে দেখা করতে পারবেন সন্দেশখালির নির্যাতিতারা৷

উল্লেখ্য, সন্দেশখালি অগ্নিগর্ভ হয়েছে চলতি মাসের শুরু থেকে৷ ঘটনায় অভিযুক্ত শিবু ও উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ৷ তবে এখনও অধরা শাহজাহান৷

এই পরিস্থিতিতে বিরোধীরাও রোজ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ ঝাঁঝ বাড়াচ্ছে৷ আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি থেকে ঘুরে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ আবার যাবেন বলে জানিয়েছেন৷ এবার সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথার সম্ভাবনা তৈরি হল৷

এখন দেখার তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এসে কী অভিযোগ জানান আর তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কী বলেন ?  এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতেই হবে আগামী ৬ মার্চ পর্যন্ত৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *