সুপর্ণা দে, ২২.০২.২৪ সময়ঃ ০৩.২৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
উত্তরপ্রদেশের উত্তর-পশ্চিম দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে বাংলায়। বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উচ্চতায় ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। যার জেরে ফাল্গুন মাসেও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। এমনকি কলকাতাতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে।
শনিবার থেকে শুষ্ক আবহাওয়া ফিরবে। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। শীত কমে গিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে।
