সুপর্ণা দে, ২১.০২.২৪ সময়ঃ ০৩.৩৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কলকাতার জোড়াসাঁকোতে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে। আবার পশ্চিম বর্ধমানে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটে। বাংলা সাহিত্যে দুই কিংবদন্তীর জন্ম যে মাটিতে, সেই বাংলা ভাষার ব্যবহার যেন দিন দিন কমছে। আজ থেকে প্রায় তিন দশক আগে আধুনিক বাংলা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা ভাষার প্রাধান্য কমে যাওয়ার আশঙ্কা করেছিলেন। তিনি রাস্তার ধারে অধিকাংশ দোকান, ব্যানারে ইংরেজি ভাষা দেখে। বাংলা বাঁচাও, বাঙালী বাঁচাও এই দাবি নিয়ে অনেক সংগঠন প্রতিবাদ দেখালেও, কোনো পরিবর্তন হয়নি। শহরের বিভিন্ন প্রান্তে তাকালেই দেখা যাবে সব জায়গা দখল করেছে ইংরেজী ভাষা।
প্রায় ৪ কোটি মানুষ বসবাস করেন এই শহরে। কিন্তু সেখানে ঠিক কতজন মানুষ কথা বলেন বাংলা ভাষায়, তা হিসেব করে বলা যায় না। তার ওপর আবার বর্তমানে অনেকেই বাংলা মাধ্যম ছেড়ে ইংরেজী মাধ্যমে লেখাপড়া করার হিড়িক পড়েছে বেশি। অনেকেই বাংলা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে বেছে নিচ্ছে। ফলে গুরুত্ব হারাচ্ছে বাংলা ভাষা।
