NEW BONRN BABY,S MOTHER EXAM- সদ্যোজতকে নিয়ে পরীক্ষা দিলেন মা 


সুপর্ণা দে, ২০.০১.২৪ সময়ঃ ০৫.৩১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ঘাট বাওড় গ্রাম পঞ্চায়েতের ভিরা গ্রামের বাসিন্দা সাহিল মন্ডলের স্ত্রী সন্তানসম্ভবা অবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন।  প্রথম দিনের পরীক্ষা তিনি স্বাভাবিক ভাবে পরীক্ষা সেন্টারে গিয়ে দিয়েছেন। কিন্তু এরপর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় বনগাঁ মহকুমা হাসপাতালে,  তাকে সিজার করা হয়। পুত্র সন্তান জন্ম দেয় নাজমা। এরপরেই পরীক্ষা দেওয়ার জন্য ডাক্তারদের কাছে অনুরোধ থাকে নাজমা। পরবর্তীতে বনগাঁ মহাকুমা হাসপাতালের পক্ষ থেকে এইচ ডি ইউ ইউনিটের মধ্যেই সদ্যোজাত শিশুকে নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। হাসপিটালের বেডে বসেই ইংরেজি পরীক্ষা দিচ্ছে নাজমা।  এনিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বাড়াই বলেন, সিজার করবার পরে নাজমা ডাক্তারদের কাছে আবেদন করতে থাকে পরীক্ষা দেবার জন্য। আমরা সেই মতো প্রশাসনিক স্তরে কথা বলে নাজমার পরীক্ষার ব্যবস্থা করেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *