PAKISTAN LOADSHEDING- লোডশেডিং এর সমস্যায় ভুগছেন পাকিস্তানিরা


সুপর্ণা দে, ২০.০১.২৪ সময়ঃ ০৪.৪০

দিন দর্পণ ডজিটাল ডেস্কঃ পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট ও বালোচিস্তানের বাসিন্দারা  মারাত্মক লোডশেডিংয়ের সমস্যায় ভুগছেন৷ এর প্রতিবাদের সেখানকার বাসিন্দার একাধিকবার মিটিং, মিছিল, আন্দোলন করেছেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ ফের তারা মিছিল করলেন৷ তাতে সামিল করা হল শিশু ও মহিলাদের৷ তাঁদের দাবি, রোজ ২২ ঘণ্টা করে কারেন্ট থাকে না৷ ফলে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না৷ জলের সমস্যা হয়৷ রান্না করা যায় না৷ জামা-কাপড় ইস্ত্রি করা যায় না৷ ঠান্ডার জন্য সবকিছু জমে যায়৷ হিটার চালানো যায় না।

তাছাড়া গিলগিট-বালতিস্তানের বাসিন্দাদের দাবি, এলাকায় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালুর মিথ্যে আশ্বাস দিয়েছে পাকিস্তান৷ এখানকার নির্বাচিত প্রতিনিধিদের নীতি তৈরিতে কোনও ভূমিকা থাকে না৷ এখানকার মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *