সুপর্ণা দে, ২০.০১.২৪ সময়ঃ ০৪.৩৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ তৈরী হয়েছে। তার ওপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুয়ের কারণে বুধ ও বৃহস্পতি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ৩০- ঘরে যেতে পারে।
