গোপাল সুন্দর বিশ্বাস, ২০.০২.২৪ সময়ঃ ০২.৫৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ২টি লরি থেকে ৫০টি গোরু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নবদ্বীপের মহিশুড়া গ্রামে। সঙ্গে ১৭টি বাছুর ছিলো। লরি ২টি বিহার থেকে আসছিলো বলে জানিয়েছে লরিগুলির খালাসিরা। মনে করা হচ্ছে গোরুকে পাচারের উদ্দেশ্য ছিলো।
যে গোরু পাচার নিয়ে এত কাণ্ড। এই ঘটনায় প্রধান অভিযুক্তরা এখনও বন্দি। কবে তারা মুক্তি পাবে, তা কেউ জানে না। এরই মধ্যে ফের গোরু পাচারের ঘটনা অনেক প্রশ্ন তৈরী করল।
