সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৪.৫১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
কাজ চলাকালীন ভেঙে পড়ল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ২ নম্বর গেটের কিয়দংশ। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দু-জন চাপা পড়েছিলো, তাদেরকে উদ্ধার করা হয়েছে৷ দিল্লি দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, স্টেডিয়ামের অস্থায়ী কাঠামো ভেঙে পড়ার ঘটনায় তাঁদের কাছে ফোন আসে৷ শনিবার বেলা সওয়া ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে৷ জানা গিয়েছে, বিয়ের জন্য একটি প্যান্ডেল তৈরি হচ্ছিল। স্টেডিয়াম চত্বরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, “শ্রমিকরা সকালের খাবার খাচ্ছিল তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বিভাগ, দিল্লি পুলিশ এবং এনডিআরএফ কর্মীদের একটি দল তৎক্ষণাৎ পৌঁছয়৷ উদ্ধারকার্য চলে।”
