সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৪.৩৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বারবার গড়হাজির থাকার পর অবশেষে ইডির কাছে হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তবে এবার তিনি ইডির বেঁধে দেওয়া সময়ের আগেই হাজিরা দিলেন৷ ১৯ ফেব্রুয়ারি তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল৷ ১৬ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী৷ তাই ১৭ ফেব্রুয়ারি, শনিবারই তিনি ইডির কাছে হাজিরা দিলেন তিনি৷ তবে সশরীরে নয়, ভিডিয়ো কনফারেন্সে ইডির কাছে হাজিরা দিয়েছেন তিনি৷ উল্লেখ্য, এর আগে তিনি ৫ বার তলব এড়িয়েছেন৷ আবগারি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে তার৷
তবে এদিন তার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার কথা জানান, তার আইনজীবী৷ এই মামলার পরবর্তী শুনানি ১৬ মার্চ৷
