COIN- রাস্তায় পড়ল বস্তা ভর্তি কয়েন! কুড়োতে হুলস্থুল পরিস্থিতি-


সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৪.১৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েন। আর তা কুড়নোর হিড়িক৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁত্রাগাছির উনসানি এলাকার আন্ডারপাসে। যদিও এই কয়েন কোথা থেকে এল তা নিয়ে ধন্দে পুলিশ।

আর এই কয়েন কোড়ানোর দৃশ্য দেখার জন্য উৎসুক গাড়ি চালকরা গাড়ি থামিয়ে তা দেখেন। ফলে তৈরী হয় যানজট৷ তবে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, গতকাল ভোরের দিকে কলকাতা গামী একটি দূর পাল্লার বাসের ছাদ থেকে দু’টি বস্তা কোনওভাবে পড়ে যায় উনসানি আন্ডারপাসের রাস্তায়। তার মধ্যে একটি বস্তা ফেটে গিয়ে অসংখ্য কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ে। আর স্থানীয়রা খবর পেয়ে ছুটে এসে দ্রুতগামী যানবাহনের পরোয়া না-করেই রাস্তা থেকেই কয়েন কুড়োতে শুরু করেন।

ঘটনার কথা জানতে পেরে সেখানে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক গার্ডের কর্মীরা। তাঁরা রাস্তা থেকে কয়েন কুড়োতে আসা বস্তিবাসীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এরপরে রাস্তায় পড়ে থাকা সমস্ত কয়েন ও কয়েন-ভর্তি আরও একটি বস্তা সরিয়ে দিয়ে যান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *