HOUSE BURN- বিদ্যুৎই জীবনে নামিয়ে আনলো অভিশাপ


গোপাল সুন্দর বিশ্বাস, ১৬.০২.২৪ সময়ঃ ০৪.৫৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ যে বিদ্যুৎ মানুষের জীবনের আশীর্বাদ , সেই বিদ্যুৎই জীবনে নামিয়ে আনলো অভিশাপ। সর্বশান্ত এক পরিবার । বিদ্যুৎ কেড়ে নিল মাথা গোঁজার ঠাঁই । কান্নার রোল বাড়িতে। এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই একটি বসত ঘর। খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে একটি ইঞ্জিন । দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনলেও রক্ষা করতে পারেনি বসত ঘর । ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা দশটা চল্লিশ মিনিট নাগাদ বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে । বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানায় বাড়ির মালিক স্বপন দাস । দাও দাও করে ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে স্বপন দাসের পরিবারের লোকজন। সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে পরিবারের লোকজন । এরপর ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীরা ছুটে আসলেও ততক্ষণে  বসত ঘরের মধ্যে ভয়ঙ্কর আগুন জ্বলছে । ঘর থেকে কিছুই বের করা যায় নি।যদি দমকল বাহিনীর কর্মীরা ছুটে না আসতো আরো তিনটি বসত ঘর ছাই হয়ে যেত।তবে অগ্নিকাণ্ডের ঘটনায় পয়ত্রিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান বাড়ির মালিক স্বপন দাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *