MURDER- চায়ের দোকানে বসে থাকা ব্যক্তিকে খুন


শান শেখ, ১৬.০২.২৪ সময়ঃ ০৪.০০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ চায়ের দোকানে বসে থাকাকালীন এক ব্যাক্তিকে খুন করা হল। মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত তালিবপুর অঞ্চলের পূর্বগ্রামের ঘটনা। উল্লেখ্য ২ দিন ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত ছিল এই গ্রাম। বসানো হয়েছিল পুলিশ পিকেট। জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম রবি সেখ (৫৫)। ঘটনার দিন সকাল থেকেই দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি চলে। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। তবে পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *