BOMB RECOVERY- রঘুনাথগঞ্জে ২ ব্যাগ বোমা উদ্ধার


শান শেখ, ১৬.০২.২৪ সময়ঃ ০৩.৫৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দারাইয়ে। শুক্রবার সাত সকালে ঘটা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। একটি মিষ্টির দোকানের সিঁড়ির নীচে এই বোমাগুলি পাওয়া গিয়েছে। রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে আসে। এরপর সেগুলি নিষ্ক্রিয় করা হয়। এদিকে লোকসভা ভোটের আগে তাজা বোমা উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। কি কারনে তাজা বোমা মজুদ করে রাখা হয়েছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *