বাবন ধুঁয়া, ১৫.০২.২৪ সময়ঃ ০৩.৫২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া অসাংবিধাধিক। ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, মোদি জমানায় চালু ইলেক্টোরাল বন্ড পদ্ধতি সংবিধানের ১৯-এর এ ধারার পরিপন্থী। এই ইলেক্টোরাল বন্ড পদ্ধতি বন্ধ হওয়া উচিত।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্নার সাংবিধানিক বেঞ্চ সম্মতিক্রমে জানিয়ে দিয়েছে, মোদি জমানায় চালু হওয়া ইলেক্টোরাল বন্ড অসাংবিধানিক। দ্রুত সেটা বন্ধ হওয়া উচিত। এ প্রসঙ্গে প্রবীন আইনজীবী প্রশান্ত ভূষন বলেন, এই রায় অত্য়ন্ত তাত্পর্যপূর্ণ. আমাদের নির্বাচনী গণতন্ত্রে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে
সাংবিধানিক বেঞ্চ বলছে, ইলেক্টোরাল বন্ড ভোটারদের মৌলিক অধিকার খর্ব করে। বেঞ্চের বক্তব্য, রাজনৈতিক দলগুলি ভারতের নির্বাচনী প্রক্রিয়ার অংশ। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার অধিকার রয়েছে সাধারণ ভোটারদের।
সুপ্রিম কোর্টের রায়, এখনই ব্যাঙ্কগুলিকে ইলেক্টোরাল বন্ড ইস্যু করা বন্ধ করতে হবে। শুধু তাই নয়, এ পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যা যা ইলেক্টোরাল বন্ড ইস্যু করেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে।নির্বাচন কমিশন আবার সেই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। অর্থাৎ কোন কর্পোরেট সংস্থা ইলেক্টোরাল বন্ডের আড়ালে কোন কোন কর্পোরেট সংস্থা কোনও রাজনৈতিক দলকে, কত চাঁদা দিয়েছে সবটাই এবার প্রকাশ্যে চলে আসবে।সুপ্রিম কোর্টের সাফ বক্তব্য, শুধু কালো টাকার বিরুদ্ধে লড়াই এবং ঋণদাতাদের গোপনীয়তা বজায় রাখার অজুহাতে এই পদ্ধতি চলতে দেওয়া যায় না।
