ববিতা সেন, ১৫,০২,২৪ সময়ঃ ০২.১৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে স্বামী। এমন হাড়হিম করা ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চিস্তিগ্রামে।
অভিযুক্ত ব্যাক্তি মানসিক ভারসম্যহীন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। গত ৪ বছর আগেও নাকি সে কলকাতার চিড়িয়াখানায় এসে বাঘের খাঁচায় ঢুকে পড়েছিলো। অভিযুক্ত ব্যাক্তির ১০ বছরের এক পুত্র সন্তান রয়েছে। বর্তমানে সে ৫ম শ্রেণীতে পড়ে। তবে গত কয়েক দিন ধরে সে ভালোই ছিলো। পেশায় সে ফেরিওয়ালা। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা।
এই ঘটনায় গ্রামবাসীরা যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছে। না জানি আর কারো সঙ্গে এমন ঘটনা ঘটায়।
