OLDAGE VALANSTINE DAY- অন্য ভালোবাসার গল্প!


গোপাল সুন্দর বিশ্বাস, ১৫.০২.২৪ সময়ঃ ০২.০৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এই বছর বাঙ্গালীর ভ্যালেন্টাইন্স ডে অর্থাত্ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই একই দিনে পড়েছিলো। আর এই দুটো দিন থেকে যাঁরা বঞ্চিত। তাঁদের নিয়ে এক অন্য রকম অনুষ্ঠানের আয়োজন করেছিলো নবদ্বীপের শ্রীকৃষ্ণ ফাউন্ডেশন। প্রায় শতাধিক বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে এক প্রকার চড়ুইভাতির আয়োজন করেছিলো এই সংগঠন। তাঁদেরকে এনটারটেইন করার জন্য দিনভর নানা রকম অনুষ্ঠান তো ছিলোই, সঙ্গে ছিলো লোভনীয় খাবারের মেনুও। ছিলো পনির খিচুরি, পনির পকোড়া, হালুয়া, রসগোল্লা সহ আরও কত কি। সবাইকে মাঝে মাঝে চকোলেটও দেওয়া হচ্ছিলো। তবে এদিন যে মন খুলে আনন্দ করেছেন সকলে তা বেশ বোঝাই যাচ্ছিলো। এদিন এই অনুষ্ঠানে যোগদান করেন বিদেশিনীরাও। নানা রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে নবদ্বীপের শ্রীকৃষ্ণ ফাউন্ডেশন। তবে এদিন অনুষ্ঠানটি একেবারেই অন্য রকম। তবে আগামী দিনে এমনই নানা সমাজ কল্যাণ মূলক কাজ করবেন বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *