KOROMONDOL EXPRESS- এখনও নিখোঁজ করমণ্ডলের ২ যাত্রী


বর্ণালী মণ্ডল, ১৩,০২.২৪ সময়ঃ ০৫.৪০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ১০ মাস অতিক্রান্ত। এখন নিখোঁজ কাকদ্বীপের ২ বাসিন্দা,  ভিক্ষাবৃত্তি করে চলছে তাঁদের সংসার। এখনো পরিবারের হাতে ফিরল না কাকদ্বীপের তিন নম্বর মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের নিখোঁজ দু-জনের দেহ। সরকারের দিকে তাকিয়ে রয়েছে পরিবারের লোকজন। উল্লেখ্য,  ২০২৩ সালের ২ জুন চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল কাকদ্বীপ বিধানসভার ৩ নম্বর মধুসূদনপুরের বাসিন্দা সাজ্জাদ শেখ(৩৩) ও জামাল উদ্দিন শেখ (৩৮) সহ ১০ জন। এরপর ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৭ জনের প্রাণ। নিখোঁজ দুজন। জীবিত অবস্থায় একজন বাড়ি ফিরে এসেছে।

নিখোঁজ দুজনেরই পরিবার চেয়ে আছে সরকারের দিকে। পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তিদের হারিয়ে দিশাহারা পরিবার। মিলছে না কোন সরকারি সাহায্য। অসহায় পরিবার এখন পথে এসে বসেছে। সাজ্জাদ শেখের পরিবারের আরো করুন অবস্থা। পরিবারের একমাত্র রোজগারে ছিল সাজ্জাদ। হতদরিদ্র পরিবার এখন ভিক্ষাবৃত্তি করে সংসার চালাছে। সাজ্জাদ শেখের তিন ছেলে মেয়ে এখন তারা ভিক্ষাবৃত্তি করে নিজেদের দিন আনা দিন খাওয়া সংসার চালাচ্ছে। কবে মিলবে সরকারি সাহায্য সে দিকেই চাতক পাখির মতন চেয়ে রয়েছে সাজ্জাদ শেখের পরিবার। নিখোঁজের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাজ্যে কাজ ছিল না তাই কাজের সন্ধানে ও পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *