Kerela BJP leader arrest বেআইনি মদের কারবার গ্রেফতার বিজেপি নেতা


দিন দর্পণ, কোচি- ‘কালো’ ব্যবসায় অভিযুক্ত খোদ বিজেপি (BJP)জননেতা। মুরগির খামারের ভিতরে একটি গোপন ঘর। তল্লাশি চালিয়ে সেই ঘর থেকেই ১৪ হাজার বেআইনি মদের (WINE)বোতল বাজেয়াপ্ত করল কেরল পুলিশ(POLICE)। মঙ্গলবার এই ঘটনাটি কেরলের (KERELA)কোদাকারা এলাকার কাছে ভেল্লানচিরায় ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মুরগির খামারটি স্থানীয় এক বিজেপি (BJP)নেতার। মঙ্গলবার বেআইনি মদ রাখার অভিযোগে বিজেপি নেতা লালু এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার (ARREST)করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়েই ভেল্লানচিরার মুরগির খামারে তল্লাশি চালায় পুলিশ। ওই অভিযানে ১৪ হাজার বোতল অবৈধ বিদেশী মদ এবং ২,৪০০ লিটারেরও বেশি স্পিরিট বাজেয়াপ্ত হয়েছে। সামনে মুরগির খামার দেখিয়ে তলে তলে চলছিল বেআইনি মদের কারবার। কত দিন ধরে বিষয়টি চলছিল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্ত বিজেপি নেতা লালু (৫০) এবং তার সঙ্গী লরেন্সকে (৫২)।

কেরল পুলিশ সূত্রে খবর, মুরগি খামারের ভিতর যে বেআইনি মদ রয়েছে সে খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় তারা। তল্লাশি চালিয়ে খামারের গোডাউনের ভিতর একটি গোপন ঘর খুঁজে পান পুলিশ আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, ১৪ হাজার বেআইনি বিদেশি মদের বোতল ছাড়াও সেখান থেকে ২৪০০ লিটারের স্পিরিট উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, এই খামার থেকেই বিদেশি মদ এবং স্পিরিট বেআইনি ভাবে বাইরে পাচার করা হয়। বিজেপি নেতাকে গ্রেফতারির পর এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

গোটা অভিযানের নেতৃত্বে ছিলেন চালাক্কুডি এবং ইরিঞ্জালকুদার ডিওয়াইএসপি। তিনি জানান, মুরগির খামারের ভিতরে ছিল একটি গোপন ঘর। তল্লাশি চালিয়ে সেই ঘর থেকেই ১৪ হাজার বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, মদ এখানে বোতলব¨ী করা হয় না। পাচারের আগে মাঝপথে এখানে রাখা হয়েছিল। দুই অভিযুক্তকে জেরা করলে বিষয়টি স্পষ্ট হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *