MASTERED FARMING- ৭ ফুট উচ্চতার সর্ষে গাছ!


কুহেলি দেবনাথ, ১৩.০২.২৪ সময়ঃ ০৩.৪৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সোস্যাল মিডিয়ার দৌলতে মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে, এবং সেই তথ্য যে কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তা নদিয়ার দেবগ্রামের কোড়াবাড়ি গ্রামের বাসিন্দা বিকাশ দাসকে না দেখলে বিশ্বাস হবে না আপনার। বিকাশ বাবু পেশায় কৃষিজীবী। সারা বছর নিজের জমিতে ধান, পাট, আলু, সব্জি ফলিয়ে জীবীকা নির্বাহ করেন। কিন্তু এসব চাষে তাঁর সব মরশুমে লাভ হতো না। ধার দেনা সব সময় লেগেই থাকতো। একদিন তাঁর এক বন্ধু ইউটিউবে এক রকমের সর্ষে চাষের ভিডিও দেখান। সেই ভিডিও দেখে তিনি হরিয়ানা থেকে ৫০০ টাকা দিয়ে ১০০ গ্রাম সর্ষে আনান কুরিয়ারের মাধ্যমে। তারপর ইউটিউব দেখে জমিতে বপন করেন সেই সর্ষে বীজ। তারপর দেখেন, কোনো এক যাদুবলে বদলে গেলো সব কিছু। সাধারণত সর্ষে গাছ ১-২ মিটার হয়, কিন্তু এই গাছ কমপক্ষে ৭ মিটার লম্বা হচ্ছে। ফলনও হচ্ছে খুবই ভালো। এক-একটি গাছ থেকে ১০ কেজি করে সর্ষে পাওয়া যাচ্ছে। আর সবটাই হচ্ছে অরগ্যানিক পদ্ধতিতে। এ রাজ্যে এই সর্ষে চাষ খুব ভালো ভাবে হবে বলেও তিনি জানিয়েছেন।

কৃষিকাজে সেভাবে লাভের মুখ না দেখতে পেয়ে অনেক চাষী কৃষিকাজ ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। আবার অনেকে নিজেদের ফসলী জমিতে বাড়ি করে অন্য কাজ বেছে নিচ্ছেন। নিজের জীবীকায় দাঁড়িয়ে হয়তো এটাই ভেবেছিলেন। কিন্তু এভাবে তাঁর জীবন বদলে যাবে, তিনি হয়তো স্বপ্নেও ভাহতে পারেননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *