সুপর্ণা দে, ১২.০২.২৪ সময়ঃ ০৫.২৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল ঘাটাল সাংসদ দেবকে। আসন্ন লোকসভা নির্বাচনে দেব লড়বেন কি না, তা নিয়ে যখন জল্পনা এতদিন ছিলো তুঙ্গে, সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল এদিন। এদিন তিনি মঞ্চে উঠে বললেন ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা। তিনি বলেন-
আমি রাজনীতিতে এসেছিলাম দদির হাত ধরে
আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে
আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম
আমি ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ফিরেছি
আমি কেন্দ্রর সঙ্গে ১০ বছর ধরে লড়েছি ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য
২০২৪ এ আমি জিতবো কি জিতবো না জানি না
আমি মানুষের ভালোর জন্য সব সময় প্রস্তুত
আমি ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রকে বিশ্বাস করেছিলাম
এবার আমি দিদিকে বিশ্বাস করছি
এরপরই ‘দেবের আবদার’ রেখে ঘাটাল নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
