NADIA ACCIDENT- গার্ডওয়াল ভেঙ্গে দোকানে ঢুকল লরি


গোপাল সুন্দর বিশ্বাস, ১২.০২.২৪ সময়ঃ ০৪,১৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নদিয়ার ফুলিয়ায় জাতীয় সড়কের গার্ডওয়াল ভেঙ্গে দ্রুতগতির লরি ঢুকে পরলো দোকানে। নদিয়ার ফুলিয়াপাড়া বাস্ট্যান্ডের কাছে দ্রুত গতিতে আসা একটি লরি গার্ডওয়াল ভেঙ্গে পাশের রাস্তায় ঢুকে পড়ে। লরিটি সজোরে একটি টেলারিং এর দোকানে ধাক্কা মারে। দোকান বন্ধ থাকায় প্রাণে বেঁচে যান দোকানের মালিক। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল তারা। লরিটি রানাঘাটের দিক থেকে শান্তিপুরের দিকে যাচ্ছিল। গার্ড ওয়াল ভেঙ্গে যে রাস্তায় লরিটি ঢুকে পড়ে সেই রাস্তায় প্রতিনিয়ত যানবাহন থেকে মানুষ চলাচল করেন। স্বাভাবিকভাবেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন মানুষ। টেলারিং দোকানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, এই লরিটি দ্রুত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ড ওয়াল ভেঙে অপর রাস্তায় চলে আসে। গাড়ি চালক এবং খালাসী আহত হয়েছেন। ঘটনাস্থলে যায় পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *