ARREST- গ্রেফতার তিন মাটি পাচারকারী


আশিক এলাহি, ১২,০২,২৪ সময়ঃ ০২,৩৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মাটি পাচার রুখতে তৎপর উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা। গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ দেগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের তেলিয়া এলাকায় একটি ইটভাটার পাশে অবৈধ মাটি খাদানে হানা দিয়ে আসাদুল মন্ডল, অমিত কুমার দাস ও  রাকেশ মন্ডল নামে তিন জনকে গ্রেফতার করেছ। ধৃতদের বাড়ি স্বরূপনগর থানার চারঘাট এলাকায় বলে জানা গিয়েছে। পাশাপাশি মাটি ভর্তি তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। এনিয়ে দেগঙ্গা থানার আইসি অর্ণব গাঙ্গুলী জানিয়েছেন, গতকাল গোপন সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছায় দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিয়া এলাকায় অবৈধভাবে চাষের জমি থেকে মাটি কেটে নিয়ে ইটভাটাই বিক্রি করা হচ্ছে। সেই সূত্র ধরে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তিনটি মাটি ভর্তি ট্রাক্টর আটক করে ট্রাক্টরের চালক ও দুজন কর্মী সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দেগঙ্গা থানায় নিয়ে আসা হয়। ধৃতরা বৈধ কাগজপত্র না দেখাতে পারায়  তাদেরকে রাতেই গ্রেফতার করে পুলিশ। গ্রামের মধ্যে যেভাবে ট্রাক্টরে করে মাটি বহন করা হচ্ছিল যখন তখন ঘটতে পারে আশঙ্কা করছেন গ্রামবাসী।পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *