ACID ATTUCK- স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারল স্বামী


আশিক এলাহি, ১২,০২,২৪ সময়ঃ ০২.৩৫

স্ত্রীর মুখে অ্যাসিড মেরে পলাতক স্বামী। প্রতিবাদে বাবার কঠিন শাস্তির দাবি মেয়ের। কোনরকম প্রাণে রক্ষা পেয়ে দাদুর বাড়িতে ফিরে সেই ভয়ংকর ঘটনার দৃশ্য জানালো পালিয়ে আসা আক্রান্তের পরিবার।উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁর ছয়নী এলাকায় বাসিন্দা আমেনা বিবির বিয়ে হয়। বাসন্তীর অন্তর্গত শিমুলতলা এলাকার বাসিন্দা রমজান গাজীর সঙ্গে। গত ১৮ বছর ধরে সংসার করছেন তারা। কর্মসূত্রে মুম্বাইয়ের এক কারখানায় স্ত্রী-সন্তানকে নিয়ে কাজ করতে গিয়েছিলেন রমজান। সেখানেই এই বিপত্তি ঘটিয়েছে অভিযুক্ত রমজান গাজী। বর্তমানে আমেনা বিবি চিকিৎসাধীন কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে। বর্তমানে অভিযুক্ত রমজান গাজী পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *