STUDENT SUICIDE- আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী


আশিক এলাহি, ০৯,০২,২৪ সময়ঃ ০৩,৩১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে, তাই সারারাত ধরে ৬ পাতার সুইসাইড নোট লিখে বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মঘাতী হলো পরীক্ষার্থী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। মৃত ছাত্রীর নাম নাসিমা খাতুন। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। মৃত ছাত্রী বেড়াচাঁপা বীণাপাণি বালিকা বিদ্যালয়ের পড়ুয়া ছিল। শুক্রবার সকালে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সুইসাইট নোটে নাসিমা লিখেছেন, “আমি চললাম, আমি আর পারলাম না কদিন পরে রেজাল্ট বেরোবে সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না। দিনরাত কষ্ট করে পড়াশোনার খরচ জুগিয়েছে তার বাবা কিন্তু তার এক ফোঁটা ঘামের দাম দিতে পারলাম না তাই চললাম।”

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে নাসিমা খাতুন বাড়িতে আসে। রাত আড়াইটা পর্যন্ত সে তার ঘরে পড়াশোনা করে। রাতে বাড়ির  সকলের সঙ্গে খাওয়া দাওয়া করে সে ঘরে চলে যায়। তারপর সকালে অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে তার নিথর দেহ দেখতে পায় পরিবারের লোকজন। দেগঙ্গা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *