SWASTHA SATHI- ৭০০ টাকায় স্বাস্থ্যসাথী কার্ড


অতসী মাইতি, ০৮,০২,২৪ সময়ঃ ০৫,১০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ৭০০ টাকা দিলেই মিলবে স্বাস্থ্য সাথী কার্ড। কার্ডের ছবি তোলার জন্য কোন লাইনও দিতে হবে না। দালাল চক্র সক্রিয় মালদহের মানিকচকে। তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে। এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পর এলাকায়। স্বাস্থ্য সাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে। তাদের দাবি দালালদের ৭০০ টাকা দিলেই তারা হাতে পেতো স্বাস্থ্য সাথী কার্ড।

তবে এই বিষয়ে তেমন কোন হেলদোল নেই প্রশাসনের। ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোন রকম পদক্ষেপ গ্রহণই করেনি ব্লক প্রশাসন। পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই সংবাদমাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *