গোপাল সুন্দর বিশ্বাস, ০৮,০২,২৪ সময়ঃ ০৪,২৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে সরকারি স্টাইপেন্ড এবং শংসাপত্র সহ কম্পিউটার প্রশিক্ষণ করিয়ে পেশা প্রবেশে সহযোগিতার হাত বাড়ালো অ্যাডউইংস কনসালটেন্সি এন্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড। উল্লেখ্য, শান্তিপুর এক নম্বর রাম গোপাল সেন স্ট্রীট ঢাকা পাড়ায় এবার শুরু হতে চলেছে বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং কোর্সের। সংস্থার তরফে জানানো হয়েছে, ট্রাই সাইকেল হুইল চেয়ার রাখার উপযুক্ত জায়গা সহ পানীয় জল এবং শৌচাগারের সুবিধা সম্বলিত তাদের অফিসেই প্রথম ধাপের ট্রেনিং শুরু হতে চলেছে। সরকারি গাইডলাইন অনুযায়ী তারা পাবেন স্টাইপেন্ড এবং শংসাপত্র।
অন্যদিকে বিশেষভাবে সক্ষমদের পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে।
