আইভি সর্দার, ০৮,০২,২৪ সময়ঃ ০৩,৩৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে ভূট্টা বোঝাই লড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধার হয়েছে। তার নাম মেহবুব হক। বেশ কয়েকজন অপেক্ষমান যাত্রী লড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার শুরু করে। ঘটনাস্থলে আনা হয় অত্যাধুনিক ক্রেন।
গাড়িটি ডালখোলার দিক থেকে আসছিলো। করনদিঘি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
