আশিক এলাহি, ০৭,০২,২৪ সময়ঃ ০৬.২০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
বুধবার উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল কালিন্দী গৌড়েশ্বর ও ইছামতি নদীর একপাড়ে লেবুখালীর, সাহেব খালি ও ভান্ডারখালি সংযোগস্থলে পন্টুন জেটির ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের একাধিক গ্রাম রয়েছে নদীমাতৃক এলাকায়। সেই সব মানুষের কথা মাথায় রেখে তিন কোটি টাকা ব্যয়ে নতুন করে জিটি ঘাটের শুভ সূচনা হলো এদিন।
এর দ্বারা উপকৃত হবে কয়েক লক্ষ মানুষ। বিশেষ করে এই নদী পেরিয়ে ছাত্র-ছাত্রীদের হিঙ্গলগঞ্জের একাধিক স্কুলে আসতে হয়। ঝড় জলের সময় নদী পারাপার হতে বেজায় সমস্যায় পড়তে হতো তাদের, এবার তাদের জন্য নতুন জেটিঘাট দিলেন মুখ্যমন্ত্রী।
