NABADWIP SAND- বালি মাফিয়াদের কোপে সরকারি আধিকারিকরা


গোপাল সুন্দর বিশ্বাস, ০৭,০২.২৪ সময়ঃ ০৬,১৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নবদ্বীপে বালি মাফিয়াদের কোপে এবার BLRO দপ্তরের আধিকারিকেরা! নবদ্বীপ ব্লকের মহিশুড়া চড় গৎখালি এলাকায় অবৈধ ভাবে গঙ্গার তীরবর্তী এলাকা থেকে বালি- মাটি কাটার অভিযোগ ছিলো দীর্ঘ দিনের। বুধবার গোপন সুত্রে খবর পেয়ে ঐ এলাকায় হানা দেয় BLRO দপ্তরের একটি দল। সুত্র মারফত জানা যায় ঘটনাস্থলে BLRO দপ্তরের আধিকারিকেরা গেলে বালি মাফিয়ারা কার্যত চম্পট দেয় এলাকা থেকে। এমনকি সরকারি আধিকারিকদের সঙ্গে খারাপ আচরণ করে।

তবে এই বিষয়ে সরকারি আধিকারিকরা  সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন নি। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করেছে ট্রাক্টার ও মাটি কাটার যন্ত্রপাতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *