আশিক এলাহি, ০৭.০২.২৪ সময়ঃ ০৪.৪৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বুধবার পথে নামল উত্তর ২৪ পরগনার প্রান্তিক এলাকা বসিরহাটের সন্দেশখালির তৃণমূল সমর্থকরা। এদিন সকালে তাঁরা স্থানীয় ত্রিমোহিনী বাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচী পালন করে।রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাতে থাকে। চলে মুহুমুহু শ্লোগানও।
