কুহেলি দেবনাথ, ০৭.০২.২৪ সময়ঃ ০৪.৪০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ইউটিউব দেখে বাইকের ইঞ্জিন দিয়ে ৬ বছরের চেষ্টায় বাড়িতেই প্যারাগ্রাইডার বানিয়ে সকলকে চমকে দিলেন নদীয়ার দোলুয়াবাড়ির ২৪ বছরের যুবক পার্থ মন্ডল। পেশায় রাজমিস্ত্রি পার্থর ছোটবেলা থেকেই শখ ছিল নিজে হাতে কিছু বানিয়ে আকাশে ঘুরে বেড়ানোর। সেই স্বপ্নই পূরণ করল সে। এই যন্ত্র মাটিতেও চলবে আবার আকাশেও ওড়া যাবে। এক কথায় যাকে বলা হয় প্যারাগ্রাইডার। এটি তৈরী করতে খরচ হয়েছে ২ লক্ষ টাকা।
এই যন্ত্রটির ওজন ৮০ কিলো। ২২৪ সিসির বাইকের ইঞ্জিন দিয়ে এটি তৈরি করা হয়েছে। এটি নিয়ে সে আকাশেও চক্কর কেটেছেন। তাঁর এই আবিষ্কার দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে। এতে বসার জায়গা রয়েছে এক জনের।
