MOTHER ATTUCK- মাকে খুন করল ছেলে!


বাবন ধুঁয়া, ০৬.০২.২৪ সময়ঃ ০৫.৪৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে মাকে খুন করল ছেলে। নাতির কান্নাকাটি ও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে ধরা পড়ে অভিযুক্ত ছেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে দিদি স্বর্ণলতা হালদার। দিদির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ভাই শম্ভু হালদারকে। দক্ষিন ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাসগ্রাম মাঠকল এলাকার ঘটনা। 

মৃতা ৭২ বছর বয়সী মায়া হালদার আয়ার কাজ করতেন। কাজ সেরে রাত্রি ৯টা নাগাদ বাড়ি ফেরেন ঘটনার দিন। এরপর রাতেই টাকার জন্য মায়ের সঙ্গে ঝামেলা করে ছেলে। তারপর ধারালো অস্ত্র নিয়ে ছেলে হামলা চালায় মায়্রর উপরে। ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *