বর্ণালী মণ্ডল, ০৬.০২.২৪ সময়ঃ ০৫.৩৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারাল বাজি পাড়ায় রাতের অন্ধকারে আচমকাই আগুন লেগে যায়। স্থানীয়রাই দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাড়ির মালিক বিশ্বনাথ নস্কর ও তাঁর পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না। সকলেই বিয়ে বাড়ির নিমন্ত্রনে গিয়েছিলেন। এলাকায় প্রচুর বিয়ের অনুষ্ঠানও ছিল। সেই অনুষ্ঠানে অনেকেই বাজি ফাটাচ্ছিলেন। সেই বাজির আগুন এসে পরে বিশ্বনাথের বাজির কারখানায়। সেখানে থাকা বাজি ও বাজির মশালায় দ্রুত আগুন ধরে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই দাবি স্থানীয়দের।
