বর্ণালী মণ্ডল- ০৬.০২.২৪ সময়ঃ ০৫.৩৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে এল দক্ষিন ২৪ পরগনার বারুইপুরে। বিজেপি জেলা পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপির কয়েক জন কর্মী। জানা গিয়েছে, মন্ডল সভাপতি পরিবর্তন হওয়া নিয়ে অশান্তি। পুরনো যে মন্ডল সভাপতি ছিলো, তারই লোকজন এসে এই বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে বলে অভিযোগ।
