Anubrata case- দিল্লির ঠান্ডায় কাবু কেষ্ট!


অনুব্রত মণ্ডল (Anubrata Mondol) এবার ভার্চুয়ারলি রাউস অ্যাভিনিউ আদালতে(rouse avenue court ) হাজিরা দেবেন

দিল্লির (DELHI) ঠান্ডায় বেজায় কাবু বীরভূমের একদা ‘বাঘ’ অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDOL)ওরফে কেষ্ট। তিহারের জেলে বন্দি হয়ে রয়েছেন প্রায় একবছরের বেশি সময়। আর সেখানে থাকতে থাকতে শরীর এবং মন দুই খারাপ। তাই স্বশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যহতি চান তিনি।

এখন দিল্লিতে ২০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাঘুরি করছে। ‘শীত কাতুরে’ বাঙালির একাংশ এতেই কাবু হয়ে যান। এবার ঠান্ডা কার্যত কাবু করে দিয়েছে কেষ্টকে। শুধু তিনি নন, মেয়ে সুকন্যা এবং জেলেও ছায়া সঙ্গী সেহগাল হোসেনেরও একই আবেদন যাতে ভার্চুয়ালি তাঁদের আদালতে হাজির করানো যায়। সূত্রের খবর, এ দিন তিনজনকেই দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ ইডি আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরার আবেদন করলে সেই আবেদন মঞ্জুর করে আদালত। পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত কন্যা এবং সেহগাল সহ অনুব্রত ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই আদালতে হাজিরা দেবেন। এই তিন জনের আবেদনে কোনও বিরোধিতা করেনি ইডি। ফলে আদালতে আবেদন মঞ্জুরি পেতে বিশেষ সমস্যাও হয়নি।

সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগে বোলপুরে বা রাজ্যে ফেরার আশা যে ক্ষীণ সেটা বুঝতে পারছেন কেষ্ট।ফলে সব মিলিয়ে শরীরের থেকে মানসিক দিক দিয়ে অসুস্থতা বেড়েছে। তাই আদালতে লোকজনের সংস্পর্শ এড়াতে চাইছেন অনুব্রত। এমনটাই ইঙ্গিত অনুগামীদের একাংশের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *