প্রীতিতি ঘোষ, ০৫.০২.২৪ সময়ঃ ০৪.৩৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। পরীক্ষার শুরুর কিছু মুহূর্ত আগেই সে অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশের তৎপরতায় তাকে নিয়ে আসা হলো হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। ছাত্রী পরীক্ষার ব্যবস্থা করা হল হাসপাতালে। গোবরডাঙ্গার বেড়গুম হাই স্কুলের এই ছাত্রীর সিট পড়েছিল জানাপুল হাইস্কুলে।
