MADHYAMIK- কড়া নিরাপত্তায় মাধ্যমিক


প্রীতিতি ঘোষ, ০২.০২.২৪ সময়ঃ ০৫.১৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য বারের তুলনায় এবার মাধ্যমিকের পরীক্ষায় অনেক বেশি কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে ছাত্র ছাত্রীদের সমস্ত ধরনের সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানার পক্ষ থেকে থানার অন্তর্গত যেসমস্ত স্কুলে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সেখানে থানার পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের কে এই সহায়তা কেন্দ্র থেকে পেন ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়। এমন কি পরীক্ষা শুরু হওয়ার আগেই অভিভাবকদের স্কুলের থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাদের কথা না বলার নির্দেশ দেওয়া হয়। পুলিশের এহেন ব্যাবস্থায় খুশি অভিভাবকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *