BANK FRUD- সমবায় সমিতিতি থেকে টাকা উধাও


গোপাল বিশ্বাস, ০১.০২.২৪ সময়ঃ ০১.৪৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ টাকা তছরূপের অভিযোগ উঠল নবদ্বীপের ব্রহ্মনগর সমবায় ব্যাঙ্কের ম্যানেজারের নামে। তাঁর নামে মূলত অভিযোগ, এক চা বিক্রেতার জমানো ১০ লক্ষ টাকা আত্মসাত্ করেছে তিনি। জানা গিয়েছে, অভিযোগকারিনী চা বিক্রেতা ইস্কন মন্দিরের পাশে রাস্তার ধারে চা বিক্রি করে কোনো রকমে দিনানিপাত করেন। সেখান থেকেই ভবিষ্যত্- এর কথা ভেবে কিছু টাকা স্থানীয় ব্রহ্মনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে দৈনিক হিসেবে টাকা রাখতেন। ১০ বছর ধরে তিনি টাকা রাখছেন, কিন্তু কোনো দিনও টাকা তোলেন নি। আনুমানিক ১০ লক্ষ টাকা জমিয়েছিলেন তিনি। একদিন টাকা তোলার জন্য ব্যাঙ্কে গিয়ে শোনেন, তাঁর নামে কোনো নেই। সব টাকা তুলে ফেলেছেন।

তবে এই মমতা বিশ্বাস প্রথম নয়, এই সমবায় সমিতিতে আগেও একাধিকবার জালিয়াতি হয়েছে। যার তথ্য বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। সেই তালিকায় যুক্ত হলেন মমতা বিশ্বাস। এই সংস্থার নামে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের হয়েছে।

শিক্ষা থেকে স্বাস্থ্য নানা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে বর্তমান রাজ্য সরকার। সেখান থেকে ছাড় পেলো না সমবায় সমিতিও। যে সমবায় সমিতিতে গ্রামবাসীরা এতদিন নিশ্চিন্তে টাকা রেখে আসছিলো, সেই সমবায় সমিতিতেই কিনা একটা মোটা অঙ্কের টাকা লোপাট? গ্রাম্য এলাকার একটা ভরসার জায়গা এই সমবায় সমিতি। রাজ্য সরকার স্বীকৃত বা রাজ্য সরকার অনুমোদিত সংস্থা এটি। সেখানেই যদি তছরূপের মতো ঘটনা ঘটে, তাহলে গ্রামবাসীরা তো ভরসা কোথায় ? মমতা বিশ্বাসের ঘটনাটি প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়েছে গোটা নবদ্বীপ জুড়ে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *